মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

বড়াইগ্রারে অশ্লীল ছবি ছড়িয়ে টাকা দাবির অভিযোগ

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে নারীর অশ্লীল ছবি ছড়িয়ে দিয়ে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা কাচারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার মেয়েটির বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছে।
অভিযুক্ত ব্যাক্তির নাম মহসিন আলী (৩০)। তিনি উপজেলার জোনাইল ইউনিয়নের বর্ণী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, কয়েক বছর আগে মেয়েটি কলেজে যাওয়া আসার পথে উত্যক্ত করত। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সময় কিছু ছবি সংরক্ষণ করে রাখে ছেলেটি। উভয় পরিবারের বিয়ে দিতে অস্মতি জানালে ছেলেটি অন্যত্র বিয়ে করে। কিছুদিন আগে মেয়েটির বাবার নিকট সেই সকল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক লক্ষ ৫০ হাজার টাকা দাবি করে। মেয়েটির বাবা টাকা না দিলে ফেসবুকে বিভিন্ন রকম ছবি ছড়িয়ে দেওয়া হয়।
মেয়েটির বাবা বলেন, আমি গরীব মানুষ। ভ্যান চালিয়ে মেয়েকে নার্সিংয়ে লেখা পড়া করাচ্ছি। আমার মেয়ে লেখাপড়া করে মানুষের সেবা করবে এই আশায় কষ্ট করে যাচ্ছি। আমি এই ঘটনার বিচার চাই।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর