বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে নিম্নমানের চাল প্যাকেটজাত, ভোক্তা অধিদপ্তরের অভিযান ৮০ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৯:৩৮ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে নিজেদের নিম্নমানের চাল তারা দেশের নামিদামি প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত করে বিক্রি করতো।
পাবনার ঈশ্বরদীতে রোজ এগ্রো প্রাইভেট লিমিটেডের সুগন্ধা অটো রাইস মিল ও মল্লিক অটো রাইস মিল নামের এমন দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়। অভিযানে দুইটি প্রতিষ্ঠানের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে উপজেলার দাশুড়িয়া এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মো. জাহিরুল ইসলাম।
মো. জাহিরুল ইসলাম জানান, দাশুড়িয়া এলাকায় রোজ অটো রাইস মিল ও মল্লিক অটো রাইস মিল দুটিতে তাদের উৎপাদিত চাল নিজ প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত না করে প্রতারণার আশ্রয় নিয়ে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী স্পেশাল মিনিকেট নামে ব্রি ২৮-২৯, দিনাজপুরের চাল নামে প্যাকেটজাত করে বিক্রি করে আসছিল। তারা ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিলো।
তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে বাজার তদারকির অভিযানে গেলে প্রতিষ্ঠানটির এমন প্রতারণা ধরা পড়ে। প্রতারণার দায়ে মেসার্স মল্লিক অটো রাইস মিলের মালিক মো. আসলাম উদ্দীন এবং রোজ এগ্রো প্রাইভেট লিমিটেডের সুগন্ধা অটো রাইস মিলের মালিক মো. আখতারুজ্জামান আখতারকে ৪০ হাজর করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অন্য প্রতিষ্ঠানের নামে বাজারজাতকরণের জন্য প্রস্তুতকৃত চালের বস্তাগুলো থেকে চাল ঢেলে ফেলার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন ঈশ্বরদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সানোয়ার হোসেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং ঈশ্বরদী থানা পুলিশের একটি টিম। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর