মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

পাবনায় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ইমপেল ল্যাবরোটারীকে ৫০ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

পাবনায় অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ তৈরি করার দায়ে ইমপেল ল্যাবরোটারিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ম্যানেজারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন সরকার ও ডিবি ভারপ্রাপ্ত ওসি আতাউর রহমান খন্দকারের নেতৃত্বে ডিবি পুলিশ পাবনা সদর উপজেলার হেমায়েতপুর
ইউনিয়নের ইমপেল ল্যাবরোটারি কোম্পানীতে অভিযান পরিচালন করেন।
এ সময় অবৈধভাবে তৈরিকৃত মানবদেহের জন্য ক্ষতিকারক বিপুল পরিমাণ বিভিন্ন যৌন উত্তেজক জিনসিন সিরাপ, সরবত সহ বিপুল পরিমাণ ভায়াপেল টেবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাক্ষণিক কোম্পানীর ম্যানেজার মিরাজুল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ এবং কোম্পানীকে সিলগালা করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ‘ইমপেল ল্যাবরোটারি’ নামের একটি কারখানায় অভিযান চালানো হয়। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো কারখানার ম্যানেজারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর