শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

হাতিরঝিলে সাংবাদিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৮ জুন, ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ন

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের এক সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জুন) ভোরে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিক থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাংবাদিকের নাম আবদুল বারি। লাশ উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

তিনি জানান, আবদুল বারির দেহে আঘাতের বহু চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর