বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পাবনায় আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ১১:০৭ অপরাহ্ন

 নিষিদ্ধ ঘনচিনি ব্যবহার ও বিএসটিআইয়ের লাইসেন্স হালনাগাদ না থাকায় পাবনায় একটি আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা।
মঙ্গলবার (০৭ জুন) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলামের নেতৃত্বে পাবনা বিসিক শিল্প নগরীতে অবস্থিত পলি মিল্ক আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে প্রতিষ্ঠনটির বিএসটিআইয়ের লাইসেন্স হালনাগাদ না থাকা, আইসক্রিমে নিষিদ্ধ ঘনচিনি ব্যবহার, লেবেলে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় উক্ত প্রতিষ্ঠানটির মালিক বেলাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা রবিউল হাসান। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর