বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় প্রেমের বিয়ের ৯ মাস পরেই কিশোরীর আত্নহত্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ১১:২৯ পূর্বাহ্ন

তুহিন ও রিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। দুজনেই দরিদ্র পরিবারের সন্তান। তাই পড়াশোনার পাশাপাশি তুহিন একটি চায়ের দোকানে কাজ করে। এক সময় তুহিন ও রিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই অভাব-অনাটনে তুহিন ও রিয়ার বনিবনা না হওয়ায় সোমবার (৬জুন) বিকালে স্বামীর বাড়ীতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে রিয়া। এমনটাই দাবি করেছেন তুহিনের পরিবার। ঘটনাটি ঘটেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের খানমরিচ গ্রামে। তুহিন খানমরিচ গ্রামের মনির হোসেনের ছেলে ও রিয়া একই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই রিয়া ও তুহিনের বিভিন্ন বিষয়ে মত পার্থক্যের শুরু হয়। রিয়ার মা ঢাকা একটি পোশাক কারখানায় চাকরি করে। তাই রিয়া তুহিনকে নিয়ে ঢাকায় মায়ের পোশাক কারখানায় কাজ করতে চাচ্ছিল। রিয়ার পরিবারও এ বিষয়ে সমর্থন জানায়। তবে তুহিন ও তার পরিবার এলাকা ছেড়ে যেতে রাজি ছিল না। এ নিয়ে রিয়া ও তুহিনের মধ্যে ঝড়গাঝাটি চলে আসছিল। সোমবার বিকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান বলেন, পুলিশ ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর