বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় অবৈধ চাউল মজুত রাখায় জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৬ জুন, ২০২২, ৬:৩৪ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় অবৈধ চাউল মজুত রাখার অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৬জুন) দুপুরের দিকে উপজেলা পৌর সদরের কালিবাড়ি বাজারের সুমন স্টোর ও মাস্টার পাড়া এলাকার হাফসা ট্রডার্স নামক দুই ব্যবসা প্রতিষ্ঠানকে সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন অভিযান চালিয়ে জরিমানার এই আদেশ দেন।

জানা গেছে, লাইসেন্স বিহীন বা অবৈধভাবে খাদ্য (চাউল) মজুদ রেখে তারা ব্যবসা করে আসছিল। এমন খবর পেয়ে সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাসা হোসাইন এ অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পান। এ সময় তারা খাদ্য মজুত রাখার বৈধ কাগজ পত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালাত পরিচালনা করে মাস্টার পাড়া হাফসা ট্রর্ডাসকে ১০ হাজার টাকা ও কালিবাড়ি বাজারের সুমন স্টোরকে ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এসময় ভাঙ্গুড়া থানার এসআই সোলাইমানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান খাঁন বলেন, অবৈধ খাদ্য মজুতদারদের বিরুদ্ধে এধরণের অভিযান আগামীতেও চলমান থাকবে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর