বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ার সলপে প্রশিক্ষণার্থী যুব মহিলাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উল্লাপাড়ার সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের উদ্যোগে ১৬ জন প্রশিক্ষণার্থী যুব মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পরিষদ হল রুমে এ সমস্ত সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।
চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুব মহিলাদের স্বনির্ভর করতে গত তিন বছর ধরে পরিষদ হল রুমে নিজস্ব উদ্যোগে ধাপে ধাপে সেলাই প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা নেওয়া হয়। সমুদয় কর্মশালায় প্রায় দুই শত যুব মহিলা অংশ নেয়। প্রশিক্ষণার্থীদের মধ্যে কর্মশালা পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। যে সমস্ত প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে উপকরণের অভাবে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারছে না, সেই সব যুব মহিলাদের মধ্যে সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান রবিবার সকালে ১৬ টি সেলাই মেশিন বিনামুল্যে বিতরণ করেন। এ সময় প্রশিক্ষণার্থী যুব মহিলারা ছাড়াও ইউপি সদস্য সেখ জিল্লুর রহমান,  মোঃ আব্দুল আজিজ,  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর