রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

মধুপুরে পৃথক দুটি অভিযানে গাজা ও ইয়াবাসহ গ্রেফতার ৫

সাইফুল ইসলাম, মধুপুর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মধুপুরে থানা পুলিশ কর্তৃক পৃথক দুটি অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাজাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ৩ টা ৫০ মিনিটের দিকে মধুপুর উপজেলার মালাউড়ী সাকিনস্থ মধুপুর থানা মোড়ের পাশে জনৈক ইয়াছিন আলীর ‘‘মৌ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশ’’ এর সামনে ফাঁকা জায়গার উপর থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত তিন আসামী: ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরের বৈষ্ণবপুর (বৈশ্বর) গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ রুবেল (২৫), টাঙ্গাইলের মধুপুরের আঃ রাজ্জাকের ছেলে মোঃ সোহেল রানা (৩১), মধুপুরের চাপাইদের মৃত মতিউর রহমানের ছেলে মোঃ জালাল (২৫)।
এসময় তাদের কাছ থেকে ৪৮ (আটচল্লিশ) কেজি গাঁজা (যাহার মূল্য অনুমান ৭,২০,০০০ টাকা) উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, শুক্রবার বিকালের দিকে মধুপুর উপজেলার নয়াপাড়া মধ্যপাড়া মসজিদের দক্ষিনে মোঃ আঃ মান্নান (৬০) এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: টাঙ্গাইলের মধুপুরের নয়াপাড়া (মধ্যপাড়া) গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মোঃ সুরুজ (৩১) এবং একই গ্রামের গোলজারের ছেলে মোঃ মানিক (৩০)। এসময় তাদের কাছ থেকে ১৮০ (একশত আশি) পিচ ইয়াবা ট্যাবলেট (যাহার ওজন ১৮ গ্রাম এবং মূল্য আনুমানিক ৫৪,০০০ টাকা) উদ্ধার করা হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর