রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

গৌরনদীতে দিন মজুরকে কুপিয়ে জখম

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরধরে কবির হাওলাদার (৪৫) নামের এক দিনমজুরকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার হাজিপাড়া গ্রামের। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত কবির হাওলাদার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত তার বসতঘর ভেঙ্গে বাড়ির রাস্তা নির্মাণের পাঁয়তারা চালিয়ে আসছে একই বাড়ির চাচাতো ভাই জহির হাওলাদার ও সিরাজ হাওলাদার গংরা। এ নিয়ে বিভিন্ন সময় অত্যাচার চালিয়ে আসছিলো তার চাচাতো ভাইয়েরা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে (কবির) রক্তাক্ত জখম করে জহির, সিরাজ ও জহিরের পুত্র নাঈম হাওলাদার।

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর