বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১ জুন, ২০২২, ৫:২৮ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পানিতে ডুবে ইয়ামিন হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড় টার দিকে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ওয়াবদার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইয়ামিন হোসেন উপজেলার মন্ডতোষ ইউনিয়ন পরিষদের মল্লিক চক গ্রামের আলামিনের ছেলে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার চল্লিক চক থেকে তারা দুই ভাই বোন খালুর বাড়িতে বেড়াতে আসে বেড়াতে এসে পার-ভাঙ্গুড়া ওয়াবদায় আম কুড়াতে আসে এসে দুই ভাই বোন এক সঙ্গে পানিতে পড়ে যায় এলাকাবাসী দুপুর দেড় টার দিকে ইয়ামিন ও তার বোন প্রভাকে অচেতন অবস্থায় উদ্ধার করে । উদ্ধারের পর প্রভা সুষ্হ হলেও ইয়ামিনের অবস্হা অবনতির দিকে গেলে তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মহিদুল ইসলাম ও ডাঃ ফাহমিদা তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পেলে আইন গত ব্যবস্হা গ্রহণ করা হবে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর