সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

একদন্তে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে গত মঙ্গলবার ৩১ মে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার।
প্রতিযোগিতার  শুভ উদ্ভোধন করেন একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল সরদার ও একদন্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এজেএমডি আব্দুল জলিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার মোনতাকিমুর রহমান ও সভাপতি হিসেবে সহকারী শিক্ষা অফিসার সুলতান আহমেদ উদ্ভোধন এর সময় উপস্থিত ছিলেন না।
 অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিলকিস বেগম, ছালমা খাতুন  হালিমুজ্জামান, আবুল কাশেম( ভারপ্রাপ্ত),  লাম সরোয়ার ( ভারপ্রাপ্ত) , সিরাজুল ইসলাম, আব্দুল মতিন, শামসুল আলম ও আনোয়ার হোসেন। খেলা পরিচালনা করেন আব্দুল্লাহ খান, সাকেরুল, মোস্তাফিজুর রহমান, ইসমাইল হোসেন, কেএম বাকিবিল্লাহ।
ধারা বর্ণনায় ছিলেন সহকারী শিক্ষক ফরহাদ হোসেন। প্রতিযোগিতায় একদন্ত ইউনিয়নের ১৫ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর