রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : অনিতা সভাপতি আচমা সা:সম্পাদক

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মে, ২০২২, ৮:৩০ অপরাহ্ন

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সলঙ্গা থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ মে) বিকেল তিনটায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের কার্যক্রম শুরু হয় । সলঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি অনিতা রানী দাশ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আসমা পারভীন এর সঞ্চালনায় সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা। উদ্বোধক ছিলেন, জেলা শাখার সভাপতি সেলিনা বেগম স্বপ্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার মাননীয় এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু সহ অনেকে। শেষে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুনরায় সভাপতি হিসেবে অনিতা রানী দাশ ও সাধারন সম্পাদক হিসেবে আসমা পারভীন কে নির্বাচিত ঘোষনা করা হয় ।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর