সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

কাশিনাথপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

পাবনা জেলার কাশিনাথপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে।  বৃহস্পতিবার ২৬ মে বেলা ১টা ৩০ মিনিটে কাশিনাথপুর – বেড়া মহাসড়কে সাটিয়াকোলা চারাবটতলা নামক স্হানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান – বেড়া থেকে কাশিনাথপুর এর উদ্দেশ্যে আসা ভ্যান ও কাশিনাথপুর থেকে যাওয়া ড্রাম ট্রাক এর মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।
নিহতের নাম এখলাস(১৫)। সে আমিনপুর থানার বাজার আমিনপুরের সালাম শেখের ছেলে।
দুর্ঘটনার পরে কাশিনাথপুর  ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনা স্হলে উপস্থিত হয়। কাশিনাথপুর ফায়ার সার্ভিসের ইনর্চাজ  আলামীন জানান – আমরা খবর পাওয়া পরেই ঘটনা স্হলে আসি এবং তাকে মৃত পাই। তারপরে সাথিঁয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করি।
উল্লেখ্য সাটিয়াকোলা চারাবটতলা স্হানটির রাস্তাটা কিছুটা  বাকা হওয়ায় প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটে চলেছে। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর