রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আত্রাইয়ে ৭ জুয়াড়িসহ ১১ জন গ্রেফতার

রুহুল আমিন, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

নওগাঁর আত্রাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে জুয়াড়িসহ ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জন জুয়াড়ি, ২ জন মাদক কারবারি ও ২ জন মারামারির আসামি।
জানা যায়, উপজেলার ভরমাধাইমুড়ি গ্রামে প্রকাশ্যে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ওই গ্রামের সাজ্জাদ হোসেন (৪২), আতিকুর রহমান (৪৩), আইয়ুব আলী (৩৬), সাজ্জাদ হোসেন (৪৫), দুলু তরফদার (৪৫), বায়েজিত প্রাং (৪০) ও সাগর মন্ডলকে (৩৫) গ্রেফতার করেন। এদিকে একই রাতে অপর এক অভিযান চালিয়ে মাদককারবারি উপজেলার বান্দাইখাড়া মৃধাপাড়া গ্রামের নজরুল ইসলাম ওরফে নজুকে (৬৫), মাড়িয়া বড়পুকুরপাড়া গ্রামের আমির মীরের ছেলে বাচ্চু মীর (২৫) এবং মারামারি মামলায় কাশবপাড়া গ্রামের আবু তালেব দেওয়ান ও শুকবর আলী দেওয়ানকে (৩০) গ্রেফতার করেন।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা রুজু করা হয়েছে এবং গতকাল সোমবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর