বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মে, ২০২২, ১:২১ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি খাদ্য গুদামে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ মে) দুপুর ১ টার দিকে খাদ্য এলএসডি গোডাউনে সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসান খান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ আইরিন আক্তার,ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সফিউল্লাহ মোল্লা প্রমুখ।

চলতি সংগ্রহ মৌসুমে,ভাঙ্গুড়া উপজেলায় ৯০৪ মেট্রিক টন ধান এবং ৫৯৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। ধান ১০৮০ টাকা মণ ও চাল ১৬০০ টাকা মণ সরকারি ভাবে নির্ধারন করা হয়েছে বলে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা জানিয়েছেন।
উদ্ভোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডের সাবেক ইমাম হাফেজ মাওলানা শরিফুল ইসলাম।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর