রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় পানিতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২২ মে, ২০২২, ১২:৪৯ অপরাহ্ন

উল্লাপাড়ার বড়হরে নানীর সঙ্গে নদীতে নেমে নিখোঁজ হবার ৫ ঘণ্টা পর শিশু সামিউল ইসলাম (০৫) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভিসের ডুবুরি দল। শনিবার বেলা ১২ টার দিকে বড়হরের বাঁশ হাটা ঘাটে করতোয়া নদীতে নানীর সঙ্গে করতোয়া নদীতে নেমে ডুবে যায় সামিউল। নানীর সঙ্গে সামিউল নদীতে গোসল করতে গিয়েছিল।

উল্লাপাড়া ফায়ারসার্ভিসের কর্মীরা নদীতে অভিযান চালিয়ে তারা উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়।

সামিউল এর পরিবার সূত্রে জানা যায় বেলা ১২ টার দিকে সামিউল নানীর সঙ্গে পাশের বাঁশ হাটা ঘাটে গোসল করতে যায়। নানী তাকে উপরে রেখে নদীতে নামেন। একসময় নানীর অল¶ে সামিউলও নদীতে নেমে ডুবে যায়। নানী চিৎকার করলে পার্শ¦বর্তী লোকজন এগিয়ে এসে সামিউলকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, তার কর্মীরা দীর্ঘ সময় ধরে নদীতে নেমে সামিউলকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে রাজশাহী থেকে আনা ফায়ার সার্ভিসকে ডুবুরি দল বিকেল ৫টার দিকে নদীতে অভিযান চালিয়ে নিখোঁজ সামিউল এর মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তন্তর করেন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর