বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

চাটমোহরে স্কুলপড়ুয়া দুই বান্ধবীর বিষ পানে আত্মহত্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২২ মে, ২০২২, ১১:১৮ পূর্বাহ্ন

চাটমোহর উপজেলার হান্ডিয়ালে বিষাক্ত কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খেয়ে দুই বান্ধবী আত্মহত্যা করেছে। শনিবার রাতে এই ঘটনা ঘটে। তবে কি কারণে তারা কীটনাশক পানে আত্মহত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের জয়ঘর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে যুথী খাতুন (১৪) ও একই ইউনিয়নের পাকপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে শাবানা খাতুন (১৪)। যুথী হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেনী এবং শাবানা পাকপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রী।

জানা গেছে, শনিবার বিকেলে তারা প্রাইভেট পড়ে স্থানীয় হান্ডিয়াল বাজার থেকে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খেয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে তারা বিষ খেয়েছে বলে পরিবারের সদস্যদের জানায়।

এ সময় উভয়কে হান্ডিয়াল বাজারে স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পাবনা জেনারেল হাসপাতালে পৌছালে যুথী খাতুনের মৃত্যু হয়। শাবানার অবস্থা আশংকাজনক হলে ডাক্তার রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করার পরামর্শ দেন। রাজশাহী যাবার পথে শাবানার মৃত্যু হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন তাদের দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং তাদের মরদেহ দুটি উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে ইউডি মামলা হয়েছে। ঘটনা তদন্ত পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর