রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় গাঁজাসহ কিশোরকে গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে শিশু আইনে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে ওই কিশোরকে।
থানার এসআই কাজী আনোয়ার হোসেন জানান, বুধবার বিকেলে উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে স্বাধীন মজুমদারকে (১৭) এসআই নূর আলম ৫গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত স্বাধীন পাশ^বর্তি খাঞ্জাপুর গ্রামের সুজন মজুমদারের ছেলে। এ ঘটনায় বুধবার রাতে এসআই নূর আলম বাদী হয়ে শিশু আইনে মামলা দায়ের করেন, নং-৬(১৮.৫.২২)। গ্রেফতারকৃত স্বাধীনকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর