রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

অভয়নগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

যশোরের অভয়নগরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোনায়েম হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে অভয়নগর থানার পুলিশের উপপরিদর্শক শাহ আলমের নেতৃত্বে  নওয়াপাড়া পৌরসভার বেঙ্গলগেট থেকে তাকে আটক করেন। সে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের  ইন্তাজ বিশ্বাসের ছেলে। মঙ্গলবার (১৭মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মিলন কুমার মন্ডল নিশ্চিত করেছেন। ওসি মিলন কুমার মন্ডল বলেন, ‘মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানার উপপরিদর্শক শাহ আলমের নেতৃত্বে  পুলিশ ফোর্স নিয়ে নওয়াপাড়া পৌরসভার বেঙ্গলগেটের কাছ থেকে তাকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। সে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান করে আসছিল। এ ঘটনায় অভয়নগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।’ 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর