মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

আত্রাইয়ে ৪ জন পলাতক আসামি গ্রেফতার

রুহুল আমিন, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

নওগাঁর আত্রাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার চৌরবাড়ি গ্রামের আহম্মদ আলী (৬০), তার ছেলে মজনু হোসেন, মোজাম ও উচলকাশিমপুর গ্রামের আমজাদ মন্ডরের ছেলে মো. গোল্লা।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। এর পর থেকে তারা পলাতক ছিল। গত শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল শনিবার গ্রেফতারকৃতদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর