রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

বেলকুচিতে বালুবাহী ট্রাক চাপায় একজনের মৃত্যু

কে,এম আল আমিন:
আপডেট সময়: সোমবার, ৯ মে, ২০২২, ৬:০৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের বেলকুচিততে দ্রুতগামী বালুর ট্রাক চাপায় তারেক হোসেন (২৩) নামে ১ যু্বকের মৃত্যু হয়েছে।
নিহত যুবক তারেক এনায়েতপুর থানার মহেশপুর চরের নুর ইসলামের ছেলে। সে বেতিল বাজারে মোবাইল মেরামতের কাজ করত।

প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ সোমবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে যমুনা এলাকার বাসিন্দা মান্নান ফকিরের একটি বালুবাহী ট্রাক এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের আজগড়া নামক স্থানে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তারেক হোসেন গুরুতর আহত হলে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর