মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নরসিংদীর পলাশে ফেনসিডিলসহ ২ ছাত্রলীগ নেতা আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

এম এস শবনম শাহীন(ক্রাইম রিপোর্টার):

নরসিংদীর পলাশ উপজেলায় চরসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা রানা ভূঁইয়া ও অনিক ইব্রাহিম নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় পলাশ উপজেলার মাঝেরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত রানা ভূইয়া চরসিন্দুর কাউয়াদী গ্রামের আবুল হোসেনের ছেলে ও চরসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

 

অন্য আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী অনিক ইব্রাহিম শিবপুরের কারারচর গ্রামের শহীদুল্লাহর ছেলে। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোস্তাক আহম্মেদ ও রাহুল মজুমদার অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসময় তাদের দেহ তল্লাশি করে ২ টি ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে পলাশ থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর