বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

তাড়াশে ১৫ কেজি গাঁজা ১৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে ১৯০ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২।
মঙ্গলবার রাত পোনে দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ একটি আভিযানিক দল তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বরইচরা ভেংরী গ্রাম এলাকায় অভিযান চালান। এ সময় রানীরহাট চারমাথা শাপলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামানে থেকে মাদক ব্যবসায়ী মো. নাসির উদ্দিন (২৫)কে ১৯০ বোতল ফেন্সিডিল এবং ১৫ কেজি গাঁজাসহ আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী মো. নাসির উদ্দিন নীলফামারী জেলার ডিমনা উপজেলার কলেজ পাড়া বাবুরহাট গ্রামের মৃত হায়দার আলী ছেলে।

এ ছাড়া আটক কালে ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক কেনা -বেচার কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার, ১ টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তাড়াশ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

 

#CBALO/আপন ইসলাম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর