বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

অসহায়দের বাড়িতে ঈদ সামগ্রী নিয়ে হাজির পশ্চিম পাড়া ছাত্র কল্যাণ এসোসিয়েশন

কে,এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

গরীব,দু:স্থদের মুখে ঈদের হাসি ফুটাতে ঈদ উপহার সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে সলঙ্গার নলকা ইউপির বোয়ালিয়ার চর পশ্চিম পাড়া ছাত্র কল্যাণ এসোসিয়েশন। স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের মানব সেবার মহতী উদ্যোগে গড়ে ওঠা এ নতুন সংগঠন এবার হতে গরীব,অসহায়, দু:স্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। শনিবার (৩০ এপ্রিল) বিকেলে ৫ টায় অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব তরুণ ছাত্র সমাজ ঈদ সামগ্রী বিতরণ করেন।

অসহায়, দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে পোলার চাল, ডাল, তেল, চিনি, লাচ্ছা, দুধের প্যাকেট সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটির প্রধান উদ্যোত্তা রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে অনার্স, মাস্টার্স তরুণ যুবক আরিফুল ইসলাম আরিফ,মাসুদ রানা মানিক জানায়, পশ্চিমপাড়া ছাত্র কল্যাণ এসোসিয়েশন একটি মানব সেবা মুলক সংগঠন। আমরা সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে চাই। সংগঠনটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আবদুস ছালাম মাস্টার জানান,পশ্চিম পাড়া ছাত্র কল্যাণ এসোসিয়েশন গরীবদের মাঝে ঈদ উপহার বিতরণ ছাড়াও আগামীতে বাল্য বিয়ে, ইভটিজিং, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, অসহায় মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান,মাদকমুক্ত সমাজ গঠন সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনা করবেন বলে আমি আশা রাখি।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর