মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

ই-পেপার

ভারতের যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বারোপ শেখ হাসিনার 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ১১:০০ পূর্বাহ্ণ

পারস্পরিক স্বার্থে ভারতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘দেশ দুটির মধ্যে ১৯৬৫ সালে বন্ধ হয়ে যাওয়া আন্তঃসীমান্ত রুটগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ বৃহস্পতিবার বিকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। যদি যোগাযোগ বৃদ্ধি পায়, তবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ আসাম ও ত্রিপুরা আমাদের চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে।’
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। প্রতিরক্ষা খাতে সহযোগিতা, কুশিয়ারা ও ফেনী নদীর পানি বণ্টন, বর্তমান কোভিড পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব আলোচনায় এসেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে এবং ভালোভাবে এগিয়ে যাচ্ছে।’ সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জেল হোসেন মিয়া এবং বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর