রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নবাবগঞ্জে হেরোইনসহ আটক ১

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ,(দিনাজপুর),প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

দিনাজপুরের নবাবগঞ্জে ০২(দুই) গ্রাম হেরোইনসহ মোঃ শহিদুল ইসলামকে(৫৫) গ্রেপ্তার নবাবগঞ্জ থানা পুলিশ।জানা যায়  নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে অত্র থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে অত্র থানার সাব-ইন্সপেক্টর বিভূতি ভূষণ ব্রতী রায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি অনুমান ২৩.১০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানা ২ নং বিনোদনগর  ইউনিয়নের অন্তর্গত কৃষ্ণপুর মৌজাস্থ আলমনগর বাজারের পূর্ব দিকে আলমনগর ব্রীজের উপরে অত্র থানাধীন কৃষ্ণপুর  গ্রামস্থ মৃত দানেশ আলীর ছেলে মোঃ শহিদুল ইসলামকে(৫৫) ০২(দুই) গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ থানায় হাজির হলে  এসআই বিভূতিভূষণ ব্রতী রায় এর অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় নবাবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির  ০৮(ক)/৪১ ধারায় মামলা রুজু করেন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর