রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

হরিপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

জহরুল ইসলাম জীবন, হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নাসির উদ্দীনের ছেলে রমজান আলী (২৫) এবং একই গ্রামের মোস্তফার ছেলে মমিন (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু ইসার নেতৃত্বে থানার একটি টিম মুন্নাটলী বাজার হইতে মেদনীসাগরগামী পাকা রাস্তার মাথা আটঘরিয়া থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হরিপুর থানার মামলা দায়ের করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর