রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় হামলা চালিয়ে পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় জমির বিরোধকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে পা ভেঙ্গে দেয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠি গ্রামের ইস্রাফিল হাওলাদারের ছেলে আজিজ হাওলাদারের সাথে একই বাড়ির আজাহার আলী হাওলাদারের ছেলে হায়দার হাওলাদারের সাথে বাড়ির জায়গার পূর্ব বিরোধ নিয়ে ঝগড়া হয়।

আহত আজিজ হাওলাদার জানান, তিনি শুক্রবার বাড়ি থেকে বের হলে মোহনকাঠি এলাকার সিরাজুল হক মোল্লার মুদি দোকানের সামনে বসে হায়দার হাওলাদার ও ভাইয়েরা আমার পথরোধ করে। হায়দারের সাথে বাকবিতন্ডার একপর্যায় তার ভাই আমীর, সবুজ, আকতারসহ ৮/১০ জন মিলে তাকে এলোপাথারি পিটিয়ে পা ভেঙ্গে দেয়। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা আমাকে হাসপাতালে নেয়ার কথা বলে কৌশলে ভ্যানে উঠিয়ে হত্যা করার কথা বলে অপহরণের চেস্টা চালায়। তার ডাক চিৎকারে আওয়ামী লীগ নেতা আওলাদ কাজী ও অন্যান্য লোকজন এগিয়ে এসে আজিকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে আওলাদ কাজী জানান, আজিজ হাওলাদারকে ভ্যানে করে কিছু লোক মুখ চেপে ধরে নিয়ে যাওয়ার সময় তার ডাক চিৎকারে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় আজিজ হাওলাদারের স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় হায়দায় হাওলাদারসহ তার লোকজনকে বিবাদী করে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, হামলার ঘটনায় থানায় লিখিত দেয়ার পরে উপ-পরিদর্শক মিলটন মন্ডলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর