রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

ওয়াকিটকিসহ ভুয়া পুলিশ আটক

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ৯:৩৭ অপরাহ্ন

ভুয়া পুলিশ পরিচয়ধারী এক যুবককে ওয়াকিটকিসহ আটক করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। আটক জুম্মান (৩০) নগরীর ২৩ নং ওয়ার্ডস্থ টিয়াখালী ঠাকুরবাড়ি এলাকার আব্দুল জলিল মুন্সির ছেলে।
কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে জুম্মানকে নগরীর শেবাচিম হাসপাতালের সামনে থেকে আটক করা হয়েছে। জুম্মান সকাল শেবাচিম হাসপাতালের প্রধান গেটে একটি ওয়াকিটকি সেট ও দুটি ভুয়া সাংবাদিকদের আইডি কার্ড নিয়ে ঘোরাঘুরি করেন। পরে রোগীর স্বজনদের কাছ থেকে এবং ফুটপাতের দোকানদারের কাছ থেকে টাকা আদায় করার সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে তারা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে জুম্মানকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর