মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তাড়াইলে ইয়াবা গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

নাঈম ইসলাম বাঙালি , তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইলে উদীয়মান মাদক ব্যবাসায়ী সাইফুলকে (৩০) ১শ’ পিছ ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১ হাজার টাকাসহ তাড়াইল থানা পুলিশ গ্রেফতার করেছে। জানা যায়, গ্রেফতারকৃত ইয়াবা ব্যাবসায়ী হল, উপজেলার রাউতি ইউনিয়নের সুরঙ্গল গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইফুল (৩০)। ১ জুলাই বুধবার ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াইল থানায় মামলা দায়ের করে তাকে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা নং ১।

 

আরো জানা যায়, উপজেলার রাউতি ইউনিয়নের সুুরঙ্গল গ্রামের তার নিজ বাড়ি থেকে ৩০ জুন মঙ্গলবার রাত ৮ টায় সাইফুল নামের উদীয়মান মাদক ব্যাবসায়ীকে ১শ’ পিছ হালকা গোলাপী রংয়ের ইয়াবা যার দাম ৪০ হাজার টাকা, ৫০ গ্রাম গাঁজা যার দাম ৫০০ টাকা ও মাদক বিক্রয়ের নগদ ১ হাজার টাকাসহ গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ। ইয়াবা ব্যাবসায়ীদের গ্রেফতারের অভিযানের নেতৃত্ব দেন, তাড়াইল থানার এসআই আসাদুজ্জামান ও হুমায়ূন কবিরসহ সঙ্গীয় ফোর্স।

 

তাড়াইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী সাইফুলের নামে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ১ জুলাই বুধবার কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর