রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বেনাপোলে হত্যা মামলার প্রধান আসামী ভাতিজা হারুনসহ আটক ২

মো.সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

যশোরের বেনাপোল কাগমারী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার  ছুরিকাঘাতে চাচা মগর আলীর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি ভাতিজা হারুন (৫৪) সহ দুইজন কে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে যশোর রেল গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক প্রধান আসামী মো. হারুন মগর আলীর ভাই আরব আলীর ছেলে। অপর আসামী মো. সামছুর (৬০),সে কাগমারী গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গত ১৬ তারিখে বসতবাড়ির জায়গা জমিকে কেন্দ্র করে মারামারি হয়। এতে মগর আলী নামে একজন মারা যায়। ঘটনার পর অভিযান চালিয়ে প্রধান আসামী হারুনসহ মোট দুইজনকে আটক করা হয়। বাকি আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর