রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আটঘরিয়ায় ডিজিটাল হোল্ডিং প্লেট লাগানোর নামে ২০০ টাকা আদায়

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া পৌরসভায় ডিজিটাল হোল্ডিং প্লেট লাগানো নামে একটি এনজিও প্রতিষ্ঠান ২০০টাকা করে আদায় করছে বলে অভিযোগ উঠেছে। আটঘরিয়া পৌরসভার বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে এই ডিজিটাল হোল্ডিং প্লেট লাগানো হচ্ছে।
দেখে গেছে, ঐ এনজিও প্রতিষ্ঠানে বাড়ী গিয়ে নগদ ২০০ টাকার বিনিময়ে লাগানো ঐ প্লেটে এনজিও প্রতিষ্ঠানের নাম নেই, শুধু নাম আছে আটঘরিয়া পৌরসভা। প্রশ্ন উঠেছে তাহলে পৌরসভার কর্মচারিরাইতো একাজ করতে পারত। সে ক্ষেত্রে ঐ প্লেটের সবোর্চ্চ দাম হত ৫০ টাকা। কিংবা টিনের প্লেট হোল্ডিং লিখে লাগানো খরচ পড়ত ১০ টাকা। ডিজিটাল প্লেটের নামে ঐ এনজিওকে সমস্ত পৌরসভা থেকে লাখ লাখ টাকা অর্নথক আদায়ের সুযোগ করে দেয়ায় পৌরবাসী অনেকেই অখুশি, এতে জনগনের তেমন কোন উপকারিতা নাই।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর