বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় সমবায়ীদের মধ্যে গরু-ছাগল বিতরণ 

মোঃ আমিনুল ইসলাম,  উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সমবায়ীদের মধ্যে গরু-ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এনএটিপি-২ প্রকল্পের আওতায় উল্লাপাড়া উপজেলাধীন তিনটি সিআইজি’র ৯০ জন সদস্যের মাঝে সমবায় ভিত্তিক গবাদিপশু লালন পালন ও তাদের আর্থসামাজিক অবস্থা উন্নতির লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় সিআইজির ৩০% এবং প্রকল্পের ৭০% গ্রান্ট মানি বিতরণের আওতায় ৬০ টি ছাগী, ৯ টি ষাড় ও ৭ টি বকনা বিতরণ করেন উল্লাপাড়া প্রাণী সম্পদ বিভাগ।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সাংসদ তানভীর ইমাম। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোর্শেদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা প্রমুখ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর