মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বাঘারপাড়ায় দুইদিনের ব্যবধানে আবারও বড় ভাইয়র হাত ছোট ভাই খুন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

মাত্র দুই দিনের ব্যবধানে যশোরের বাঘারপাড়ায় আবারও খুনের ঘটনা ঘটল। এবার উপজেলার ঘোষনগর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই বিপুল হোসেন (৩২) নিহত হয়েছেন। স্থানীয় সূত্র থেকে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের কারনে সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে অভিযুক্ত বিপ্লব হোসেন (৩৫) কে বাঘারপাড়া থানা পুলিশ আটক করেছে। নিহত বিপুল হোসেন ঘোষনগর গ্রামের হরমুজ আলীর ছেলে। সোমবার গভীর রাতে প্রকৃতির ডাকে সাঁড়া দিয়ে বিপুল হোসেন বাড়ির বাইরে যায়।

 

এ সময় নিহত বিপুল হোসেনের বড়ভাই পিছন হতে টিউবওয়েলের হাতল দিয়ে মাথায় আঘাত করে। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসারর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য যে, মাত্র দুইদিন পূর্বে বাঘারপাড়া হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে বহু মানুষের দৃষ্টিসীমার মধ্যে যশোরের এক শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে এক প্রাইভেট কার চালক নিহত হয়েছে।

 

এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন সাংবাদিকদেরকে জানান, পারিবারিক বিরোধের করনে এ খুনের ঘটনা সংগঠিত হতে পারে। পরবর্তী তদন্তে ঘটনার বাস্তবতা জানা যাবে। পুলিশ ঘটনাস্থলে যেয়ে খুনের আলামত সংগ্রহ সহ অভিযুক্ত বিপ্লবকে মঙ্গলবার সকালে আটক করেছে এবং লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর