রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

গাঁজাভর্তি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী আটক

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

প্রাইভেটকারে গাঁজাভর্তি করে কুমিল্লা থেকে ভোলায় যাওয়ার পথে বরিশাল র‌্যাব-৮’র অভিযানে আটক হয়েছে শীর্ষ মাদক ব্যবসায়ী শাহ আলী শাহেল (৪০)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দসহ ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে র‌্যাব-৮ এর মিডিয়া সেেেলর সূত্র মতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ইলিশা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮ এর সদস্যরা। এসময় একটি সাদা রংয়ের প্রাইভেটকার থামিয়ে তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পাশাপাশি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোয়াগাজী এলাকার বাসিন্দা মানিক মিয়ার ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী শাহ আলী শাহেলকে (৪০) আটক করা হয়। আটকের পর শাহেল জানায়, দীর্ঘদিন থেকে সে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে ভোলা জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে। এর ঘটনায় র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসি ভোলা ক্যাম্পের ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর