রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়া উপজেলায় আওয়ামী লীগের নাম ব্যবহার করে মিথ্যা ও উদ্দেশ্যমুলক সংবাদ প্রচার প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন 

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৮:৫৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার বেলা ১১ টায়  উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন । উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নাম ব্যবহার করে মিথ্যা ও উদ্দেশ্যমুলক সংবাদ প্রচার এবং প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন হিরুর সভাপতিত্বে উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না প্রমুখ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। একটি মহল সংবাদ পত্রে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে উপজেলা আওয়ামীলীগের মধ্যে বিভক্তি করার চেষ্টা করছে। এজন্য সংবাদ পত্রে সঠিক তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহব্বায়ন জানান ।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ একটি সুসংগঠিত দল। স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্বে দলটি সুশৃঙ্খল ভাবে কাজ করে যাচ্ছে। তাই একটি মহল উপজেলা আওয়ামীমীলীগের মধ্যে বিভক্তি করার জন্য উপজেলা আওয়ামীলীগের নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় পথ সভা সহ মোটরসাইকেল শোডাইন করে যাছে। কিন্তু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককের অনুমতি ছাড়াই তারা ইচ্ছে মত ওই সকল অনুষ্ঠান করায় উপজেলা আওয়ামীলীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং সাংবাদিকের ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে বলেও তিনি জানান । উল্লেখ্য গত ২৯ মার্চ স্থানীয় কয়েকটি পত্রিকায় উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন ইউনিয়নে তৃণমুল নেতাকর্মীদের সঙ্গে গনসংযোগ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি উপজেলা আওয়ামীলীগের দৃষ্টিগোচর হয়। তারই প্রতিবাদে আজ বুধবার সাংবাদিক সম্মেলন করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগ । এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম জাহেদুজ্জামান কাকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ বিন হাবিব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আমিরুল ইসলাম আরজু, দপ্তর সম্পাদক আব্দুল বাসার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর এস এম আমিরুল ইসলাম আরজু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর এস এম আজিজুল ইসলাম শাহ আলম সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ । 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর