শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চৌহালীতে সভাপতি শিক্ষকদের  দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি)স্থানীয় সরকার বিভাগ, মাধ্যমিক ও মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি  এবং প্রধান শিক্ষাকদের বিদ্যালয় পরিচালনার দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ সিরাজগঞ্জের চৌহালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) কোদালিয়া  পশ্চিম পাড়া দাখিল মাদরাসায় মাধ্যমিক শিক্ষা অফিসার এম, এ আরিফ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার,  সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হজরত আলী মাষ্টার , উপজেলা একাডেমিক সুপারভাইজার মো, খালিদ মাহমুদ, জাইকা প্রতিনিধি কালীকৃষ্ণ, অধ্যক্ষ নুরুজ্জামান বাদশা, সুপার মাও মোঃ মুজাম্মেল হক, অধ্যক্ষ আঃ গফুর প্রমুখ।
মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক কমিটির বাস্তবায়নে, উপজেলা পরিষদের আয়োজনে এবং বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, সভাপতি ও শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার প্রসার সহ  সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর