সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

জামালপুরের চাইনিজ রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী গ্রেফতার 

কামরুজ্জামা কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১২:১৯ অপরাহ্ন

জামালপুরের ইসলামপুর পৌর শহরের গাওকুড়া কাচারীপাড়া এলাকা থেকে চায়না রিভলবার ৬ রাউন্ড গুলিসহ দুলাল  হোসেন (৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ।  ১৪ মার্চ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি মাজিদুর রহমান, ওসি (তদন্ত) কবির  হোসেনের নেতৃত্বের এসআই মাহমুদুল হক মোড়ল, এসআই আলীম ও এএসআই জুয়েলসহ ইসলামপুর থানা পুলিশের একটি দল পৌর শহরের  গাওকুড়া কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি চায়না রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী দুলাল হোসেন কে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত দুলাল চিনাডুলী  ইউনিয়নের কুতুবুল্লাহ গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। তার বর্তমান ঠিকানা ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া গ্রামে বলে জানা গেছে।

ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া জানান, গ্রেপ্তারকৃত দুলাল  হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর