শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় মেয়েকে খুন করার পর বাবার আত্মহত্যা

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়েকে শ্বাসরোধ করে খুন করার পর বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে থানার ওসি হুমায়ুন কবির জানান।

নিহতরা হলেন, বিনায়েকপুর গ্রামের মোঃ আব্দুর রশিদ মাস্টারের ছেলে মঞ্জুরুল হক রাজিব (৩৬) ও তার মেয়ে তানসিম খাতুন রাকা (৮)। সে উপজেলার ধরইল বাজারে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ইসমোতারাও শিক্ষকতা পেশায় জড়িত।

ওসি আর বলেন, সম্প্রতি রাজিব একটি জমি ক্রয় করে কিন্তু সেই জমি বুঝে না দেওয়ায় সে মানুষিকভাবে ভেঙ্গে পড়ে। এ অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে নিজের বসত ঘরের একটি কক্ষে নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুন করার পর রাজিব একই কক্ষের ভিতর গলায় দড়ি দিয়ে তিনিও আত্মহত্যা করেন। ৩-৪ দিন আগেও তার মেয়েকে হত্যার চেষ্টা করছিলেন রাজীব।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ ময়নাতদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে ওসি হুমায়ুন কবির জানান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর