সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত ১৮ই ফেব্রয়ারী শুক্রবার উপজেলার দাসগ্রাম ফাজিল মাদ্রাসার এ ঘটনা ঘটে। গত ৬ই মার্চ ছাত্রীর মা বাদী হয়ে বড়াইগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বৃহস্পতিবার লালপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অধ্যক্ষের নাম হযরত আলী (৬০)। তিনি উপজেলার দাসগ্রাম গ্রামের মৃত আলহাজ্ব মারফত আলীর পুত্র।
মামলা সুত্রে জানা যায়, মোবাইল ফোনে ৭ম শ্রেণির ওই ছাত্রীকে কাগজপত্রে ভুল আছে তার সংশোধন করতে হবে বলে ডেকে পাঠায়। এসময় ওই ছাত্রী তার বান্ধবিকে সাথে নিয়ে মাদ্রায় যায়। অধ্যক্ষ সাথের ছাত্রীকে ১০০ টাকা দিয়ে দোকান থেকে বিস্কিট-চানাচুর কিনতে পাঠায়। এই সুযোগে অধ্যক্ষ ওই ছাত্রীকে জাপটে ধরে শ্লীলতা হানির চেষ্টা করেন। এ ঘটনা স্থাণীয় তিনজন প্রতিবেশী জানালা দিয়ে দেখে ফেলেন।
অধ্যক্ষ ছাত্রীকে ছেড়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে এ ঘটনা কাউকে জানাতে বারণ করেন। জানালে তার লেখাপড়া বন্ধ করে দেবেন বলে হুমকি দেন।। ছাত্রীর পরিবার সামাজিক মর্যাদা ও মান সম্মানের কথা চিন্তা করে বিষয়টি চেপে রাখলেও পরবর্তীতে বিষয়টি প্রকাশ হয়ে যায়। ৬ই মার্চ ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা করলে অভিযানে নামে র‍্যাব ও পুলিশ।
গ্রেপ্তার অধ্যক্ষের ছেলে হাফিজুর রহমান বলেন, আমার বাবাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে। এর আগেও মাদ্রাসা সংক্রান্ত কাজে তার ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। তার সিসিটিভি ফুটেজ আমার কাছে সংরক্ষিত আছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলার পরে অধ্যক্ষ হযরত আলী আত্মগোপনে চলে যান। পরে পুলিশের পাশাপাশি র‍্যাব অভিযানে নামে। অবশেষে বুধবার রাতে র‍্যাবের হাতে তিনি গ্রেফতার হন। বৃহস্পতিবার তাকে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর