সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

রাজশাহীতে ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

২৫ বোতল ফেন্সিডিল ও মাদক বহন কাজে ব্যবহৃত ১০০ সিসি হিরো হোন্ডা সহ ১ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ ।

পুলিশ সুপার,এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মুহাম্মদ রুহুল আমিন ও এসআই (নিঃ) মোঃ বদিউজ্জামান, এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ মোস্তাক হোসেন (৪০), পিতা-মোঃ মোন্তাজ আলী, সাং-ঘাসিগ্রাম (উত্তরপাড়া), থানা-মোহনপুর, জেলা-রাজশাহীকে ইং-০৫/০৩/২০২২ তারিখ ১১.৩০ ঘটিকায় তানোর থানাধীন বিলকুমারী ব্রীজের দিক হতে মোটরসাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে সরকারী খাদ্য গুদামের সামনে দিয়ে তানোর পৌরসভাধীন গোল্লাপাড়ার দিকে যাওয়ার প্রাক্কালে ধৃত আসামীর হেফাজত হইতে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল (যাহার আনুমানিক মূল্য ৫০,০০০/- টাকা) ও একটি লাল রংয়ের পুরাতন ব্যবহৃত ১০০ সিসি, হিরো হোন্ডা মোটরসাইকেল সহ গ্রেফতার করেন।

এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে তানোর থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর