সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

চারঘাটে ৩০ বছর পর পিতা খুনের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

রাজশাহী জেলার চারঘাট থানার শলুয়া গ্রামের মৃত মহসিন এর ছেলে মোঃ আকছেদ আলী। আকছেদ নিজের পিতাকেই খুন করেছিলেন ১৯৯১ সালের ডিসেম্বরের শেষের দিকে। তার বিরুদ্ধে ১৯৯২ সালের ১ জানুয়ারি চারঘাট থানায় একটা হত্যা মামলা হয়েছিল।

দীর্ঘ তদন্ত এবং বিচার শেষে ২০১৩ সালে বিভাগীয় স্পেশাল জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। অনেক বার চেষ্টা করেও তাকে গ্রেফতার করা যাচ্ছিল না। খুনের মামলার সাজাপ্রাপ্ত এই আসামি দীর্ঘদিন পলাতক ছিল।

অবশেষে রাজশাহীর পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর সুনির্দিষ্ট দিক নির্দেশনায় চারঘাট থানার এএসআই মো: রাজু খুনের দীর্ঘ ৩০ বছর ও সাজা ঘোষণার নয় বছর পর শনিবার ৫ মার্চ সাজাপ্রাপ্ত পিতৃঘাতক মো: আকছেদ আলীকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করতে সক্ষম হন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর