রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় গ্রামবাসী জনপ্রতিনিধির স্বেচ্ছাশ্রম ও কর্মসুচি প্রকল্পের আওতায় মাটির রাস্তা নির্মাণ

মোঃ আমিনুল ইসলাম,  উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৬:২৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নলসোন্দা গ্রামে চেয়ারম্যান শওকাত ওসমানের নেতৃত্বে গ্রামবাসী, জনপ্রতিনিধির স্বেচ্ছাশ্রম ও ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের আওতায় মাটির রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে স্থানীয় সরকার এই রাস্তার নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন।
সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, দীর্ঘদিন ধরে নলসোন্দা গ্রামের প্রায় ৩ কিঃ মিঃ গ্রামীন রাস্তা জনগণের যাতায়াতের অনুযোগী হয়ে পড়েছিল। অবহেলিত রাস্তাটি জনপ্রতিনিধি, গ্রামবাসিকে সঙ্গে  নিয়ে স্বেচ্ছাশ্রমে নির্মাণের জন্য উদ্যোগ গ্রহন করা হয়েছে। এই রাস্তাটি নির্মিত হলে এই জনপদের কয়েকটি গ্রামের লোকজন অতি সহজেই তাদের উৎপাদিত ফসল নিয়ে বিভিন্ন হাট বাজার ও উপজেলা শহরের বিক্রি করতে পারবেন। এছাড়া এলাকার কোমলমতি শিক্ষার্থীরা এই পথ দিয়ে স্কুল ও কলেজে চলাফেরা করতে পারবেন বলে জানান তিনি।

নলসোন্দা গ্রামের বাসিন্দা দেওয়ান আব্দুল আলীম, শুকুর আলী মন্ডল, কাজী মারুফ ও আ’লীগ নেতা লিটন আহমেদ জানান, গ্রামবাসীকে সঙ্গে নিয়ে এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মাণ করার জন্য সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানকে ধন্যবাদ জানাই। রাস্তাটি নির্মিত হলে এলাকার সাধারন জনগণ, কৃষক, চাকুরীজীবী ও শিক্ষার্থীদের ব্যাপক উপকারে আসবে বলে তারা জানান।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর