শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়া বই মেলায় জেলেগিরি ও নট!ডুনট নামে? ২’টি বইয়ের মোড়ক উন্মোচন

কে,এম আল আমিন:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

আট আনায় জীবনের আলো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া দ্বাদশ গ্রন্থমেলায় লেখক চক্রের সদস্য প্রফেসর রাশিদুল হাসান এর দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি ) রাতে উপজেলা প্রশাসন আয়োজিত সপ্তাহব্যাপী গ্রন্থমেলার ৫ম দিনে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেখকের ‘জেলেগিরি’ ও ‘নট!ডুনট’ নামের দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেন। বই দু’টি ইতিমধ্যে পাঠক সমাজে বেশ সাড়া জাগিয়েছে।

সমাজে অবহেলিত জেলেদের জীবন চক্র নিয়ে লেখা পাঠক সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ও সাড়া জাগানো উপন্যাস ‘জেলেগিরি’ ও লেখকের জীবন এবং বাস্তব সমাজকে নিয়ে লেখা ‘নট!ডুনট’। এ দু’টি গ্রন্থ উল্লাপাড়াসহ ঢাকা বই মেলাতেও পাওয়া যাচ্ছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের  সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না সহ লেখক চক্রের সদস্যসহ সুধীবৃন্দ।

লেখক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খোজাখালী নামক গ্রামে ১৯৭৮ সালে তিনি জন্ম গ্রহন করেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞানে প্রথম শ্রেণীতে বিএসসি অনার্স এবং এমএসসিতে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন। ২৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। বর্তমানে তিনি উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

গত সোমবার (২১ ফেব্রুয়ারী) উল্লাপাড়ার স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বই মেলার উদ্বোধন করেন।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর