শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক ইয়াসিরের

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (২৩ ফেব্রুয়ারি) লড়াইয়ে নামে দল দুটি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।

এই ম্যাচে অভিষেক ঘটছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির। এর আগে গত নভেম্বরে চট্টগ্রামেই টেস্ট অভিষেক হয়েছিল পাকিস্তানের বিপক্ষে। একই মাঠে ওয়ানডে অভিষেক হলো আফগানিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই ও ফজল হক ফারুকি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর