রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় দ্বাদশ গ্রন্থমেলার উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম 

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ৯:২৪ অপরাহ্ন

‘আট আনার আলো ছড়িয়ে পড়ুক সবখানে’এই স্লোগানকে সামনে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ (সাত) দিনব্যাপী দ্বাদশ গ্রন্থমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, আন্তর্জাতিক মাতৃভাষার মাসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতি বছরের ন্যায় এ বছরেও ৭ (সাত) দিনব্যাপী গ্রন্থ মেলার আয়োজন করেছে উল্লাপাড়া উপজেলা প্রশাসন। এবারের গ্রন্থমেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি ও ব্যক্তি উদ্যোগে ৪০ টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও খেলনা সামগ্রী ও খাদ্য বিক্রির জন্য আরো ২১ টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিদিন মেলার মঞ্চে ধারাবাহিকভাবে সংগীত পরিবেশন করবেন।
উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ মনিরুজ্জামান পান্না, রীবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবিন্দু। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর