শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার দুপুরে দৈনিক যুগান্তর পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে  কেক কর্তন ও সুধী সমাবেশের আয়োজন করা হয়৷ বেলা ১২ টার দিকে স্থানীয় অভিজাত রেষ্টুরেন্ট ফুডপার্কে যুগান্তরের উল্লাপাড়া প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এ অনুষ্ঠানের আয়োজন করেন৷
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যুগান্তরের স্থানীয় প্রতিনিধি গোলাম মোস্তফার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের অধ্যক্ষ মোঃ আছাবুল হক,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা , সরকারী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান , মডেল থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবীর ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ  সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, যুগ্ন সাধারণ সম্পাদক এস. এম. জাহিদুজ্জামান কাকন, উল্লাপাড়া প্রেস ক্লাবের আহবায়ক মোঃ আব্দুল বাতেন হিরু, এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মার্চেন্টস পাইলট সরকারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, উল্লাপাড়া লেখক চক্রের সভাপতি ডা. সুকুমার সুর রায়, কল্যাণ ভৌমিক, এ আর জাহাঙ্গীর প্রমুখ ৷ এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে সাহারুল হক সাচ্চু , রাজু আহমেদ সাহান , শিশির আলম , মাইনুল হোসাইন , আল আমিন ,আমিনুল ইসলাম, আবু বক্কার সিদ্দিক উপস্থিত ছিলেন ৷ অনুষ্ঠানের আলোচনা শেষে কেক কর্তন করা হয়৷ 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর