শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২২ উদ্বোধন করা হয়েছে৷ শুক্রবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ ৷ মেলা উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মেলার আয়োজক উপজেলা  কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য মহোদয়ের একান্ত সচিব মীর আরিফুল ইসলাম উজ্জল, সার ডিলার সমিতির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র এস. এম. আমিরুল ইসলাম আরজু প্রমুখ ৷ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসওয়াদ বিন রাহাত খলিল ও মোঃ সাহাবুদ্দি আহমেদ পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন৷ আয়োজিত কৃষি মেলায় ১৭ টি স্টল স্থান পায়৷ উদ্বোধনের পরে অতিথিবৃন্দু মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন৷ 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর