সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভাঙ্গুড়ায় নদী দখল করে পাকা ভবন নির্মাণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদী দখল করে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। ভাঙ্গুড়া ইউনিয়নের চৌবাড়িয়া হারোপারা গ্রামের মৃত ইরাই মোল্লার ছেলে প্রভাবশালী ব্যাবসায়ী মো. রঞ্জু মোল্লা তার বাড়ির সামনে নদী দখল করে ব্যবসার জন্য পাকা ভবন নির্মাণ করছেন।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভাঙ্গুড়া-ভবানিপুর সড়কের ধারে নদীর ওপর ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনটির দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ২০ ফুট। নদীর নিচ থেকে প্রায় ১৫ ফুট উচুতে ১২ কলাম দিয়ে বহুতল ভবন নির্মাণের কাজ করছে ৬ জন শ্রমিক। সেখানে থাকা এক শ্রমিক বলেন, এক মাস ধরে এ কাজ করছি আরো অনেক দিন লাগবে।

এলাকাবাসী জানান, বর্ষাকালে পানি বাড়লে নদীতে নৌকা চলাচল করে। ভবনটি নির্মাণ করায় নৌ-চলাচল ব্যাহত হতে পারে। কিন্তু রঞ্জু প্রভাবশালী হওয়ায় সবাইকে ম্যানেজ করে নদী দখল করে পাকা ঘর নির্মাণ করছেন।

প্রভাবশালী ব্যবসায়ী মো. রঞ্জু মোল্লা বলেন, বাড়ির জায়গা অল্প হওয়ায় ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুখ টুকুন এর কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির সামনে নদীর ওপর আট সিসিকরে পাকা ঘর নির্মাণ করছি।

ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুখ টুকুন বলেন, নদী দখল করে ঘর নির্মাণ করছে রঞ্জু ব্যাপারি। তবে এ বিষয়ে তার সাথে আমার কোন কথা হয় নাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খাঁন বলেন, নদী দখল করে স্থাপনা নির্মাণ করার কোন সুযোগ নাই। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর